Logo

বিচ্ছেদের পর অবসাদের ওষুধ খেয়েছেন নুসরাত ফারিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৮:৩৬
বিচ্ছেদের পর অবসাদের ওষুধ খেয়েছেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে অনেক বড় বিষয়

বিজ্ঞাপন

দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারেন এই অভিনেত্রী। কিন্তু কিছুদিন পরই আচমকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দেন।

ফেসবুকে সে সময় ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগ্‌দানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানান, বাগদান ভাঙা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল। 

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষায়, “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। একসঙ্গে থাকা, সময় কাটানো—এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে অনেক বড় বিষয়।”

বিজ্ঞাপন

প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করছিলেন অভিনেত্রী। তার কথায়, ‘১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে। কীভাবে বলব বুঝতে পারছিলাম না। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।’

বিজ্ঞাপন

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানসিক অবসাদের জন্য তিন মাস কাজ করিনি। এখনও ওষুধ খাচ্ছি অবসাদ কাটানোর জন্য। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সর্বদা চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

এদিকে সম্প্রতি এক বিতর্কিত কারণে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। তবে বর্তমানে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD