Logo

এবার চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০২:০৩
এবার চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া
ছবি: সংগৃহীত

লিউডের আলোচিত ভৌতিক-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন কিস্তি নিয়ে। ২০১১ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘রাগিনী এমএমএস’

বিজ্ঞাপন

বলিউডের আলোচিত ভৌতিক-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন কিস্তি নিয়ে। ২০১১ সালে মুক্তি পায় প্রথম সিনেমা ‘রাগিনী এমএমএস’। এরপর ২০১৯ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস রিটার্নস’, যেখানে মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী সানি লিওন।

বিজ্ঞাপন

এবার সেই ধারাবাহিকতায় আসছে ‘রাগিনী এমএমএস থ্রি’,। আর সেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ সিনেমার নির্মাতা একতা কাপুর ইতোমধ্যে নতুন এ কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।

বিজ্ঞাপন

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্মাতা একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিকুয়েল বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে চলতি বছরের শেষের দিকে ‘রাগিনী এমএমএস থ্রি’র শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, ইতোমধ্যে চিত্রনাট্য নিয়ে তামান্না ভাটিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। সিনেমার ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন। দর্শকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে কয়েকটি জমজমাট গান, যা সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করছে নির্মাতা সংস্থা।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD