আগস্ট ও সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন সরকারি দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণিকক্ষে পাঠদান চলবে মাত্র ৩৮ দিন।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দুই মাসে শুক্র ও শনিবার মিলিয়ে সাপ্তাহিক ছুটি থাকবে ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে আরও ছয় দিন সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগস্ট মাসের শুরুই হবে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মাধ্যমে। এ মাসে মোট নয় দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিন দিন ছুটি থাকবে। ফলে আগস্টে মোট ১২ দিন বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে আরও তিন দিন ছুটি থাকবে। সব মিলিয়ে ওই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন এবং ক্লাস অনুষ্ঠিত হবে ১৯ দিন।
বিজ্ঞাপন
শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাৎসরিক ছুটির তালিকার বাইরে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে।








