চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওই দিন থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরে সুবিধাজনক সময়ে স্থগিত থাকা পরীক্ষাগুলো নেওয়া হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ২৭ জুলাই থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় যারা দিতে পারেনি, তারাও নতুন করে পরীক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী ৷ এ কারণে বোর্ডে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বোর্ডে নিবন্ধন করতে বলা হয়েছে।








