Logo

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট, ২০২৬, ১৭:০৬
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

গতানুগতিক শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো জরুরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষার ওপর নির্ভর করে দেশের বিশাল মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও বাড়াতে হবে। এরই অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। এজন্য শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়ার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি বলেন, দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা উচিত নয়।

বিজ্ঞাপন

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকতে পারে, তবে জুলাইয়ের আন্দোলন নিয়ে কোনো মতবিরোধ নেই। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিচারণ করেন বক্তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD