শিক্ষকদের ২ ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ দাবি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে শিক্ষকদের কল্যাণ ও প্রশাসনিক সংস্কারসংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে রয়েছে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের কার্যক্রম উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করার বিষয়টি। দীর্ঘদিন ধরে এসব বিষয়ে শিক্ষক সমাজের দাবি থাকায় সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে সিদ্ধান্তের প্রত্যাশা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শিক্ষকদের অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ এবং বদলি নীতিমালাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। এসব বিষয়ে নীতিগত সম্মতি পাওয়া গেলে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করা হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হাজারো শিক্ষক উপকৃত হবেন। একই সঙ্গে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের বিষয়টি বাস্তবায়িত হলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা অনেক শিক্ষক আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনার ফলাফলের ভিত্তিতে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।







