Logo

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া উত্তীর্ণদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০২
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া উত্তীর্ণদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর উত্তীর্ণ প্রার্থীদের কেউ ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে বিষয়টি যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ে উত্তীর্ণ কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের কথা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র দেওয়ার বিষয়েও মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, নিয়োগসংক্রান্ত সাম্প্রতিক প্রক্রিয়ায় কিছু সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে নিয়োগপত্র না পাওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা সব ক্ষেত্রে পাওয়া যায়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার জন্য ৬৯ হাজার ২৬৫ জনকে নির্বাচিত করা হয়েছিল। পরবর্তী সময়ে চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD