Logo

শাকিবকে অবশ্যই মিস করব: বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ০৩:৩১
শাকিবকে অবশ্যই মিস করব: বুবলী
ছবি: সংগৃহীত

এই ঈদে দুজনের তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তবে একটিতেও তাদের জুটি বাঁধা

বিজ্ঞাপন

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে পা রেখেছিলেন শবনম বুবলী। পর্দায় অভিষেকের পর ঈদে মুক্তি পাওয়া শাকিবের প্রায় সিনেমায় ছিলেন বুবলী। এমনকি গেল রোজার ঈদেও তাদের জুটির সিনেমা মুক্তি পেয়েছিল। তবে এবার ব্যতিক্রম।

এই ঈদে দুজনের তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তবে একটিতেও তাদের জুটি বাঁধা হয়নি। আর এ জন্য আসন্ন ঈদে শাকিবকে মিস করবেন বুবলী।   

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জুন) মুক্তি প্রতীক্ষিত ‘ক্যাসিনো’ সিনেমার প্রেস মিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন বুবলী।

বিজ্ঞাপন

এই নায়িকা বলেন, “এটা তো আমাদের প্রফেশন। দিনশেষে সবাই আমরা সহশিল্পী। ওই জায়গা থেকে সবার সঙ্গেই কাজ করতে হবে। এছাড়া নিরব ভাই তো বললেন, এ সিনেমাতে আমাকে নেয়ার ব্যাপারে তিনি শাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন। ওই জায়গা থেকে আমি যেখানেই কাজ করি বা করছি তার (শাকিব খান) আশীর্বাদ তো থাকছেই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,“আর মিস করার ব্যাপারটা থাকবেই। সততার সঙ্গে বলছি অবশ্যই মিস করব। কেননা তিনি আমার প্রথম নায়ক। এক সময় দুইটা সিনেমা মুক্তি পেয়েছিল তার সঙ্গে। তবে মিসিংটা একটু কমে গেছে। যেহেতু এবার ঈদে তিনি তার সিনেমা নিয়ে থাকছেন।”

বিজ্ঞাপন

এ সময় বুবলী শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করেছেন। সিনেমাটির শুরুর পরিকল্পনা ও নামকরণ নিয়ে স্মৃতিচারণ করেন। এতে তার কাজ করার কথা ছিল বলেও জানালেন।

বিজ্ঞাপন

ঈদে বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে একটি ‘ক্যাসিনো’। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব। অন্যটি ‘প্রহেলিকা’। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD