Logo

প্রকাশ্যে শাকিবের গান ‘কোরবানি কোরবানি’

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ২২:০৪
প্রকাশ্যে শাকিবের গান ‘কোরবানি কোরবানি’
ছবি: সংগৃহীত

শাকিবের ‘প্রিয়তমা’য় সহশিল্পী কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন।

বিজ্ঞাপন

ঈদে উপলক্ষে প্রকাশ পেয়েছে শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র প্রথম গান। শনিবার (২৫ জুন) সন্ধ্যায়  ‘কোরবানি কোরবানি’ শিরোনামে গানটি শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজ ও এসকে ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়।

জানা যায়, শাকিবের ‘প্রিয়তমা’য় সহশিল্পী কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। এছাড়া সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন- কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদ উৎসবের কথা ভেবেই সিনেমাটিতে ঈদ নিয়ে একটি গান রেখেছেন পরিচালক হিমেল আশরাফ। এই গানের কথা লিখেছেন কলকাতার আকাশ সেন। সুর করার পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি। ঢাকার এফডিসি ও নারায়ণগঞ্জের পানাম সিটিতে সেট বানিয়ে তিন দিন ধরে এই গানের শুটিং করা হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ জানান , ছবির কোনো কিছুই কিন্তু সেভাবে প্রকাশ করিনি। শুধু শাকিব ভাইয়ের তিনটা লুক প্রকাশ করেছিলাম। তাতেই দর্শকের এত ভালোবাসা পেয়েছি যে আমরা পুরো টিম গর্বিত। গানটি নিয়ে সবার যে উচ্ছ্বাস, তাতে মনে হয়েছে, আমাদের পরিশ্রম সার্থক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD