ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী।
বিজ্ঞাপন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এ বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
রবিবার (২ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী।
বিজ্ঞাপন
যদিও পোস্টে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
বিজ্ঞাপন
সর্বশেষ ‘মা’ সিনেমায় দেখা গেছে পরীমণিকে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিনামাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
জেবি/এসবি








