Logo

পলিটিক্সটা আমি খুব ভালো করেই জানি: রায়হান রাফি

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ২৩:৩৮
পলিটিক্সটা  আমি খুব ভালো করেই জানি: রায়হান রাফি
ছবি: সংগৃহীত

আমি মাদরাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, এ জন্য পলিটিকসটা আমি খুব ভালো করেই জানি।

বিজ্ঞাপন

ঈদের সিনেমা নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বলে দাবি করেছে ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা রায়হান রাফি।

শনিবার (৮ জুলাই) মিরপুরের স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল শোর অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেছেন রাফি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি মাদরাসায় পড়েছি, হোস্টেলে থেকেছি, এ জন্য পলিটিকসটা আমি খুব ভালো করেই জানি। যারা হোস্টেলে থাকে তারা পলিটিকস জানে। পলিটিকস না জানলে আমি এখানে আসতে পারতাম না।”

বিজ্ঞাপন

উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, “শাকিব ভাই এত বড় একজন স্টার এতে কোন সন্দেহ নেই, ওনার সিনেমা এত ভালো চলতেছে। ওনার উচিত একটা ভিডিও বার্তা ওনার ফ্যানদের দেওয়া...যে তোমারা মানুষের পোস্টে নোংরামি কোরো না।”

বিজ্ঞাপন

শাকিব খানের ভক্তদের উদ্দেশে রাফি বলেন, “আপনারা ‘প্রিয়তমা’ নিয়ে লাফালাফি করেন না, ‘প্রিয়তমা’ বেস্ট ‘প্রিয়তমা’ এক নাম্বার, আমাদের কোনও সমস্যা নেই।"

বিজ্ঞাপন

“সুড়ঙ্গ নিয়ে পোস্ট দিলে, আরেকজন ‘প্রহেলিকা’ নিয়ে পোস্ট দিলে সেখানে কেউ আপনাদের নোংরামি করতে হবে, এই অধিকার তো কারো নাই। এর দায় কিন্তু যে স্টারের ফ্যান তাকে নিতে হবে।”

বিজ্ঞাপন

এবারেরঈদে অর্থাৎ ২৯ জুন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই-এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর।

বিজ্ঞাপন

ছবিতে তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ আছেন আরও অনেকেই।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD