Logo

ব্যক্তিগত সহকারীকে নিয়ে ক্যাটরিনার আবেগঘন বার্তা

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ২৩:০৩
ব্যক্তিগত সহকারীকে নিয়ে ক্যাটরিনার আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

ছবি ও ভিডিও শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে ব্যক্তিগত সচিবকে নিয়ে বলি পাড়ার জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের পোস্ট ছুঁয়ে গেল নেটাগরিকদের মন। তার ব্যক্তিগত সহকারী অশোক শর্মাকে নিয়ে এই পোস্ট করেছেন তিনি। 

ছবি ও ভিডিও শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লেখেন, “আজ ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। ইনি গত ২০ বছরে আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। হাসিঠাট্টা থেকে অনুপ্রেরণা, আলোচনা... এমনকি, আমার ভালোর জন্যই আমার সঙ্গে ঝগড়াও করেছেন তিনি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সেটে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কেঁদেছে। ওর বন্ধুত্বপূর্ণ ব্যবহার এত বছরে একটুও পাল্টায়নি। এখন তো আমি কী চাই, সেটা আমি নিজে বুঝে ওঠার আগে অশোক বুঝতে পেরে যান। এ রকমভাবেই আরও ২০ বছর কেটে যাক।”

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই আবেগঘন পোস্টকে বাহবা জানিয়েছেন তার অনুরাগীরা। ভিকি ঘরনির এই পোস্টে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনাল চহ্বন, দিয়া মির্জা, নিমরত কৌরের মতো তারকারাও।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD