Logo

সিনেমার মাঠে ধোনি, প্রকাশ্যে এলো ট্রেলার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২১:৪০
সিনেমার মাঠে  ধোনি, প্রকাশ্যে এলো ট্রেলার
ছবি: সংগৃহীত

সোমবার (১০ জুলাই) মু্ক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।

বিজ্ঞাপন

ভারতের জাতীয় দলের সফল অধিনায়ক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের সর্বোচ্চ সম্মান এনে দেওয়ার পর এবার চলচ্চিত্রে নির্মাণে মন দিয়েছেন তিনি। 

গেল বছর ঘোষণা করেন নিজের প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ এর। সেই প্রযোজনা সংস্থা থেকে শুরুতেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন মাহেন্দ্র সিং ধোনি। তার প্রযোজনায় প্রথম ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুলাই)  মু্ক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এটি পুরোপুরি বিনোদনমূলক চলচ্চিত্র বলে জানানো হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়।

বিজ্ঞাপন

ক্যাপশনে লেখা হয়েছে, “এলজিএম একটি রঙিন ও মজার বিনোদনমূলক চলচ্চিত্র, জুলাইয়ে এটি বড়পর্দায় আসছে।” রোমান্টিক কমেডি ধাঁচের এই চলচ্চিত্রে বিয়ে করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে অল্পবয়সী যুবক-যুবতীকে। সিনেমার ট্রেলারটি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (৯ জুলাই)  চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এলজিএম’র ট্রেলার ও অডিও উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এম এস ধোনি, সাক্ষী ধোনি ও সিনেমার নায়ক হরিশ কল্যাণ।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD