Logo

ফ্রান্সে গিয়ে আটকা ঊর্বশী!

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২২:৫৭
ফ্রান্সে গিয়ে আটকা ঊর্বশী!
ছবি: সংগৃহীত

বর্তমানে মুহূর্তে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এরই মধ্যে আটকা পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনি সম্প্রতি সময়ে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে  ফ্রান্সে গিয়েছেন। সেখানে যাওয়াটাই কাল হল তার।

বর্তমানে মুহূর্তে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এরই মধ্যে আটকা পড়েছেন তিনি। যদিও প্রতিবেনে লেখা পর্যন্ত সেখানে কোনও বিপদের সম্মুখীন হননি তিনি। তবে প্রবলভাবে অশান্ত বিদেশি শহরে নিরাপত্তার অভাবে ভুগছেন অভিনেত্রী। ঊর্বশীর নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাতায় একটি পোস্ট করে এই খবর জানান অভিনেত্রী নিজেই।

বিজ্ঞাপন

সে দেশের ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক অপ্রাপ্ত বয়স্ক যুবকের। তার পরেই শুরু হয় প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখনও পর্যন্ত এই নিয়ে সেদেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী প্যারিসেও।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিকমাধ্যমের এক পোস্টে ঊর্বশী লিখেছেন, “এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত সহিংসতা ও বিক্ষোভ চলছিল। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিজের থেকে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।

তিনি আরও লেখেন, “দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর পড়ছেন বলে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের নিরাপদ রাখতে পারি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD