Logo

গোলাপ হাতে হাঁটু গেড়ে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৩, ০৪:০২
গোলাপ হাতে হাঁটু গেড়ে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন
ছবি: সংগৃহীত

সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে এক ভিন্ন ঘটনা ঘটেছে। বিমানবন্দর থেকে শ্রদ্ধা কাপুরের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গত ২০১২ সালে ‘আশিকি ২’ ছবির মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে তার মিষ্টি স্বভাবের জন্যও তিনি ইতোমধ্যে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়।

সম্প্রতি শ্রদ্ধা কাপুরের সঙ্গে এক ভিন্ন ঘটনা ঘটেছে। বিমানবন্দর থেকে শ্রদ্ধা কাপুরের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীর একজন ভক্ত হাঁটু গেড়ে বসে তাকে লাল গোলাপের তোড়া দিয়ে প্রেম নিবেদন করছেন। ভক্তের ভালোবাসাময় সেই ফুল অভিনেত্রী সানন্দে গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “একটি হৃদয়গ্রাহী মুহূর্তে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করে শ্রদ্ধা তার ভক্তের লাল গোলাপ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

ভিডিওটিতে হাজার হাজার ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “শ্রদ্ধা বরাবরই মিষ্টি মেয়ে। তার মনে অহংকার নেই।” কেউ লিখেছেন, “কি সুন্দর মুহূর্ত! একজন ভক্তের জন্য স্মরণীয় মুহূর্ত।”

বিজ্ঞাপন

অনেকেই লিখেছেন, “নম্রতা মানুষের সবচেয়ে বড় সম্পদ। শ্রদ্ধাকে ভালোবাসা জানাই।”

বিজ্ঞাপন

বলা হয়ে থাকে- বলি পাড়ার সব থেকে মিশুক অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী সবসময় হাসিমুখে নিজেকে প্রাণবন্ত রাখেন এবং নিজের খোলামেলা ও সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD