জন্মদিনে 'তারা' উপহার পেলেন শ্রাবন্তী

এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।
বিজ্ঞাপন
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গেল ১৩ আগস্ট। জীবনের নতুন বছরে পা রেখে এক অভিনব উপহার এলো অভিনেত্রীর ঝুলিতে। এবার নিজের নামে কিনে ফেললেন একটি তারা।
তারা কেনার কথাটি জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, “এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারা আমার নামেও থাকছে। আন্তর্জাতিক স্টার ডিরেক্টিরিতে শ্রাবন্তী নামে এটির নাম নথিভুক্ত করা হলো।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুধু কথার কথা নয়, নিজের নামে তারার নাম যে করেছেন তার প্রমাণ হিসেবে অনেক সার্টিফিকেটও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। তবে শ্রাবন্তী নিজেই নিজেকে এই উপহার দিলেন নাকি অন্য কেউ তার নামে তারার নাম রাখলেন, তা এখনও খোলাসা হয়নি। এ নিয়ে কোনও মন্তব্যও করেননি এই অভিনেত্রী।
আরও পড়ুন: নতুন লুকে বুবলী
বিজ্ঞাপন
শ্রাবন্তীর নামে তারার নামকরণের কথা জেনে অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
বর্তমান সময়ে শুভ্রজিৎ মৈত্রর ‘দেবী চৌধুরানি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এ ছাড়াও ইতোমধ্যেই জিতু কমলের সঙ্গে ‘বাবুসোনা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
জেবি/এসবি








