Logo

ডিবি পুলিশ কার্যালয়ে তাপস-অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২০ ডিসেম্বর, ২০২৩, ০২:০৭
ডিবি পুলিশ কার্যালয়ে তাপস-অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা।বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

বিজ্ঞাপন

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী গান বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা।বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা গেছে,  দু’জনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

এদিকে, গান বাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানান, গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের অভিযোগের প্রেক্ষিতে ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জরুরি তলব করা হয়েছে। গত রোববার (১৭ ডিসেম্বর) তাপস এই অভিযোগ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD