Logo

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান!

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৬
গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান!
ছবি: সংগৃহীত

কিন্তু এবার নাকি গোপনে বিয়ে করেছেন শ্রুতি

বিজ্ঞাপন

শ্রুতি হাসান দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। তামিল সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ প্রতিষ্ঠিত তিনি। সবসময়ই বিয়ে নিয়ে অনীহা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কিন্তু এবার নাকি গোপনে বিয়ে করেছেন শ্রুতি।

ভারতীয় সংবাদ মাধ্যম হতে জানা যায়, শ্রুতির বিয়ের খবর প্রকাশ করেছেন বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে বেশ পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি বলেন, শ্রুতি বিয়ে করেছেন, আর তার স্বামী আছে। কিন্তু এ অভিনেত্রীর ব্যবহার নাকি একদমই ভালো না। কোনো সময়ই ওরির সাথে মধুর ব্যবহার করেননি শ্রুতি হাসান।

তিনি আরও বলেন, একটি অনুষ্ঠানে ওর সাথে দেখা হয় আমার। কিন্তু সেখানে ভালোভাবে কোনো আলাপই করেননি সে। তবে শ্রুতির বর শান্তনু হাজারিকা খুব ভালো মনের, তার সাতে আমার কথা হয়, আসলে সে ভালো মানুষ।

বিজ্ঞাপন

ওরির মুখে শান্তনু নামটা শুনেই রহস্য বাসা বেঁধেছে নেটিজেনদের মনে। তবে কি গোপনে বিয়ে করেছেন শ্রুতি? যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন এই দক্ষিণী অভিনেত্রী।

বিজ্ঞাপন

কিন্তু বিগত চার বছরের বেশি সময় ধরে শান্তনুর সাথে প্রেম করছেন শ্রুতি হাসান। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এ নায়িকা। প্রেমিক শান্তনুর সাথে বিভিন্ন মুহূর্তের ছবি আর ভিডিও শেয়ার করেন শ্রুতি। কিন্তু এবারে যেন অভিনেত্রীর সব গোপন খবর ফাঁস করে দিলেন বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ ওরি। সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD