Logo

১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ২৩:৩৪
১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। যে চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের কুইন খ্যাত অপু বিশ্বাস। চলচ্চিত্র পরিচালক সালমান হায়দারের নির্মাণে ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। 

জানা যায়,  ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। যে চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে অপু বলেন, “সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

বিজ্ঞাপন

“শেখ রাসেলের আর্তনাদ” সিনেমাটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি। বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং। ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার জানান, “এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD