Logo

নতুন প্যানেলে মিশা সওদাগর, নেই জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৪, ০৬:৪২
নতুন প্যানেলে মিশা সওদাগর, নেই জায়েদ খান
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে অভিনেতা জায়েদ খান ও অভিনেতা মিশা সওদাগর একসাথে থাকলেও এবার জায়েদের সাথে একই প্যানেলে থেকে নির্বাচন করার সম্ভাবনা নেই বলে মিশা সওদাগর জানিয়েছেন।

 

এবারের নির্বাচনে মিশা নতুন কোনো প্যানেল থেকেই নির্বাচন করতে পারেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিশা সওদাগর বলেন,  ‘জায়েদ খান আমার ছোট ভাই। তার সাথে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, এবার নতুন নেতৃত্ব আসুক। আমি যদি এবার নির্বাচন করি, তাহলে নতুন কারো সাথেই করব। জায়েদ খানের সাথে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই আমার।’

এই খল অভিনেতা শিল্পী সমিতির দায়িত্বে টানা ১৩ বছর ধরে কাজ করেছেন। এর ভিতর দুইবার সভাপতি ছিলেন। তার প্যানেলের হয়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। সবশেষ শিল্পী সমিতির নির্বাচনেও একই প্যানেলে ছিলেন এই দুই তারকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এবারের নির্বাচনে আর একসাথে দেখা যাবে না তাদেরকে। আসলে কি কারণে জায়েদকে ছাড়াই প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মিশা, সে বিষয়েও স্পষ্ট করে কিছুই জানায়নি এই তারকা। 

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD