Logo

আমার পেছনে দুইটা প্রকাশনী ঘুরেছে, বই প্রকাশ করতে চায়: জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৩
আমার পেছনে দুইটা প্রকাশনী ঘুরেছে, বই প্রকাশ করতে চায়: জায়েদ খান
ছবি: সংগৃহীত

আর যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে শোবিজের তারকারাও

বিজ্ঞাপন

প্রতিবারের ন্যায় এবারেও অমর একুশে বইমেলাতেও অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে। বিশেষ করে স্বীকৃত লেখক কিংবা লেখকের বাইরে বিভিন্ন ব্যক্তিরাও নিজস্ব নামে বই ছাপিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মাধ্যমে আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশার দুইটি বইকে কেন্দ্র করে সেই বিতর্কের পরিমাণ আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। 

বিজ্ঞাপন

এবারের বইমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই প্রকাশিত হয়েছে। নিজেদের বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে বেশ অপদস্থের শিকার হয়েছেন এই দম্পতি। আর যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে শোবিজের তারকারাও। 

বিজ্ঞাপন

গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় চিত্রনায়ক জায়েদ খান জানান, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে একটি বই প্রকাশ করার জন্য। 

বিজ্ঞাপন

এই অভিনেতা বলেন, ‘বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে ঘুর ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই প্রকাশ করবে। কিন্তু আমি এসবে রাজি হইনি। সরাসরি বলে দিয়েছি, এসব আমার জন্য না। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা মাত্র। এজন্য অভিনয়টাই করতে চাই। ’

বিজ্ঞাপন

এদিন জায়েদ খান আরও বলেন, ‘কেবল খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বই প্রকাশ করেছে কারা। তারাও সমান দোষী। কেননা কোনো ব্যক্তি ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বই বের করেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এ জুটি ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানা যায়। তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD