Logo

সালমান শাহকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৫, ২০:৪৫
সালমান শাহকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা
ছবি: সংগৃহীত

দেশের সিনেমা অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা—সালমান শাহকে ঘিরে। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার নাম।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’

এতেই থেমে থাকেননি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি— ‘সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা—প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’

বিজ্ঞাপন

এছাড়া মেগাস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা। তার ভাষায়, ‘শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD