Logo

ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু, লাজুক নায়িকা

profile picture
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৫, ১৬:১২
ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু, লাজুক নায়িকা
রাশমিকা মান্দানা । ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পেল। সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে এই জুটি মঞ্চে হাজির হন।

বিজ্ঞাপন

উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনেই বিজয় রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন। মুহূর্তটিতে লজ্জা প্রকাশ করতে দেখা যায় রাশমিকাকে, তবে লাজুক হাসি আর প্রেমের ছোট বার্তায় তিনি সকলের মন জয় করেন।

রাশমিকা বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা উচিত। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।” পাশাপাশি তিনি বিজয়ের প্রতি কৃতজ্ঞতাও জানান, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।,

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানের পর তাদের বিয়ে সম্পর্কিত গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসবেন। আনুষ্ঠানিক অনুষ্ঠানে থাকবেন শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD