Logo

রাহুলের শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

profile picture
বিনোদন ডেস্ক
১২ এপ্রিল, ২০২৬, ১৪:৩৬
রাহুলের শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার
ছবি: সংগৃহীত

স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক সামলে ধীরে ধীরে কাজে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গত শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে অংশ নিয়েছেন। বেহালার কাছাকাছি একটি লোকেশনে বর্তমানে সিরিজটির দৃশ্যধারণ চলছে।

বিজ্ঞাপন

সিরিজে প্রিয়াঙ্কা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এটি বিক্রম চ্যাটার্জির প্রথম প্রযোজনা প্রকল্প। সিরিজের শুটিংয়ের মাত্র কয়েক দিনের কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।

শুক্রবারের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিলেও আগামী দিনগুলোতে তার শিডিউল কেমন থাকবে, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ব্যস্ততার কারণে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। ওইদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুলের মৃত্যু হয়। এই ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত কয়েক দিন নিজেকে সামলে নেওয়ার জন্য সময় নিলেও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন তিনি। সেখানে তিনি রাহুলের অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না রেখে একে বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD