Logo

‘আই লাভ ইউ টু’ পোস্টে নতুন করে আলোচনায় প্রভা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ জুন, ২০২৬, ১৫:৫৫
‘আই লাভ ইউ টু’ পোস্টে নতুন করে আলোচনায় প্রভা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও সাদিয়া জাহান প্রভার প্রতি দর্শক-অনুরাগীদের আগ্রহে কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন, যা ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়।

বিজ্ঞাপন

কিছুদিন ধরে প্রভার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে গুঞ্জন উঠেছে—তিনি নাকি প্রেমে পড়েছেন। এমনকি অনেকেই ধারণা করছেন, প্রেমিকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভা এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো ঘিরে আলোচনা থামছে না।

ক’দিন আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তার হাতে রয়েছে লাল রঙের একটি বেলুন। আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’। সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন অভিনেত্রী। এবার আরও স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা গেল, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সে হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঢি ঢাললেন অভিনেত্রী। লিখেছেন, ‘আই লাভ ইউ টু’।

পরে অবশ্য ওই পোস্টটি ডিলিট করে দেন প্রভা। অনেকেই মনে করছেন, প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা। যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান এবং চলচ্চিত্রেও কাজ করেন। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার বিয়ে হয়, যা কিছুদিন পরই বিচ্ছেদে শেষ হয়। এরপর ২০১৪ সালে কর্পোরেট ব্যক্তিত্ব মাহমুদ শান্তর সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি, সেই সম্পর্কও টেকেনি। দীর্ঘ সময় একাকী থাকার পর আবারও তার ব্যক্তিজীবন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD