ভক্তদের শান্তির ঠিকানা দিলেন প্রভা

প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ঘেরা মনোমুগ্ধকর পরিবেশের জন্য নেপাল ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সম্প্রতি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানে সময় কাটিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই সফরের নানা মুহূর্ত তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।
বিজ্ঞাপন
কখনো ছবি, কখনো ভিডিওর মাধ্যমে নেপালের মনোরম পরিবেশ ও নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন এই অভিনেত্রী।এবার প্রভা দিলেন ‘শান্তি’র ঠিকানা। তার মতে, কেউ যদি শহুরে কোলাহল ছেড়ে একদম নিরিবিলি-প্রশান্তিতে সময় কাটাতে চায়, তাহলে ওই ঠিকানাই হতে পারে সেরা গন্তব্য। এর জন্য একটি রিসোর্ট সুপারিশ করেছেন প্রভা। সেটার নাম ‘দ্য ক্লিফ রিসোর্ট’।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে প্রভা লেখেন, ‘আপনি যদি আমার মতো জনাকীর্ণ পর্যটনকেন্দ্রের চেয়ে শান্ত ও নিরিবিলি স্থান পছন্দ করেন, তাহলে পোখারার লেকসাইড এলাকায় না থেকে অবশ্যই কুশমায় থাকার পরামর্শ দেব। এখানে বেশ কিছু অসাধারণ দর্শনীয় স্থান রয়েছে, তবে আমার সবচেয়ে পছন্দের এবং স্পেশালি সুপারিশ করার মতো জায়গা হলো দ্য ক্লিফ রিসোর্ট।’
বিজ্ঞাপন

অভিনেত্রীর আরও জানান, ওই রিসোর্টের অবস্থান যেমন নৈস্বর্গিক স্থানে, তেমনি তাদের সুযোগ-সুবিধাও ভালো। আভিজাত্যের সঙ্গে প্রশান্তির অপূর্ব সমন্বয় রয়েছে সেখানে। প্রভা লেখেন, “আমি সবাইকে জোর দিয়েই পরামর্শ দিচ্ছি, ‘দ্য ক্লিফ’-এ অন্তত একটা রাত কাটানোর জন্য। নেপাল ভ্রমণে গেলে এ জায়গাটি কোনোভাবেই মিস করা উচিৎ নয়।”
আরও পড়ুন: শাকিব কোন দল সাপোর্ট করেন, জানালেন অপু
এদিকে নেপাল সফর ঘিরে অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েকটি পোস্টে তিনি এমন কিছু ইঙ্গিত দিয়েছেন, যা দেখে অনেকের ধারণা, জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন প্রভা। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
বিজ্ঞাপন








