বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনির এক শব্দের পোস্ট ভাইরাল

সংযুক্ত আরব আমিরাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও। তবে দীর্ঘ কোনো মন্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন পরীমনি। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘মজা’। সংক্ষিপ্ত এই প্রতিক্রিয়া প্রকাশের পরপরই পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।
নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যের সঙ্গে অতীতের একটি আলোচিত ঘটনার সম্পর্ক খুঁজে দেখছেন। বিশেষ করে ২০২১ সালে ঢাকা বোট ক্লাবকে কেন্দ্র করে যে ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে পরীমনির জীবনে নানা আইনি ও সামাজিক জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কারণেই হয়তো তিনি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বলে ধারণা করছেন অনেকে।
আরও পড়ুন: ভক্তদের শান্তির ঠিকানা দিলেন প্রভা
বিজ্ঞাপন
তবে পরীমনি নিজে এ বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে তার এক শব্দের পোস্ট নিয়ে নানা ব্যাখ্যা ও মতামত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তার নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষাপটে তাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে দেশত্যাগ করেন বেনজীর আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে তার বিদেশে যাওয়ার তথ্য জানা গেলেও তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে দীর্ঘ সময় কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
তার কর্মজীবনের বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেনজীর আহমেদের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়। ওই সময় তিনি পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে পরীমনির সংক্ষিপ্ত প্রতিক্রিয়াও সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।








