ফুটবলপ্রেম নিয়ে মুখ খুললেন পারশা, হৃদয়ে আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুধু সাধারণ দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব দেখা যায় শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে তারকারাও থাকেন সমান উৎসাহী। এবার নিজের ফুটবলপ্রেম এবং প্রিয় দল নিয়ে খোলামেলা কথা বলেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি।
বিজ্ঞাপন
ছোটবেলা থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার সমর্থক তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার শুরুর গল্প তুলে ধরেন এই গায়িকা।

কীভাবে আর্জেন্টিনার প্রতি তার সমর্থন তৈরি হয়েছে, সে বিষয়ে পারশা জানান, শৈশব থেকেই পরিবারের পরিবেশ তাকে দলটির প্রতি আকৃষ্ট করেছে। বিশেষ করে তার বড় ভাইয়ের কারণে আর্জেন্টিনার প্রতি আলাদা এক টান তৈরি হয়। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। আমার বড় ভাই প্রায়ই বড় বড় আর্জেন্টিনার পতাকা নিয়ে আসত। বাসার বিভিন্ন জায়গায় সেগুলো টাঙানো হতো। সেখান থেকেই আর্জেন্টিনার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে।”
বিজ্ঞাপন
বিশ্ব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, কখনো আবার তা হাতাহাতিতেও রূপ নেয়।

মাঠ ও মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় এই সংগীতশিল্পীকে। পারশার কথায়, ‘আর ওই যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা মারামারি হয় আসলে, আমরা অনেক এঞ্জয় করি, খুব মজা লাগে।’
বিজ্ঞাপন








