দুই নায়িকাকে নিয়ে ব্যাংককে উড়ছেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’কে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর সিনেমাটির নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন পরিচালক সাকিব ফাহাদ ও পুরো ইউনিট। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
বিজ্ঞাপন
গত বছর প্রকাশিত ‘সোলজার’-এর মোশন পোস্টারে সিনেমার গল্পের একটি ঝলক তুলে ধরা হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে।
গত বছর প্রকাশিত মোশন পোস্টারে ‘সোলজার’-এর গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমাতে এক ভিন্ন রূপে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেক অভিনয়শিল্পী। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
বিজ্ঞাপন

দেশপ্রেম, দুর্নীতি এবং সিন্ডিকেটবিরোধী বার্তাকে কেন্দ্র করে নির্মিত ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। প্রাথমিকভাবে সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে সেই সময়সূচি পরিবর্তন করতে হয়। সম্প্রতি ছবিটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনার পরিকল্পনা রয়েছে।
সাকিব ফাহাদ বলেন, এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর- দুই সময়ই ভালো। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
ঈদ ছাড়া অন্য সময়ে শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নির্মাতা। তার ভাষ্য, ‘ভালো সিনেমা সারা বছর মুক্তি পাওয়া প্রয়োজন। দর্শক ও হলমালিকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা ভিন্ন সময়ে সিনেমাটি মুক্তির কথা ভাবছি।’








