পরীমণির চরিত্রে বড় পর্দায় আসার অপেক্ষায় দীঘি

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণির জীবন নিয়ে যদি কখনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেখানে অভিনয় করতে চান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
আলোচনার একপর্যায়ে দীঘি দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’
তবে দীঘির বিশ্বাস, পরীমণির জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সেটি দর্শকদের জন্য অত্যন্ত উপভোগ্য ও আকর্ষণীয় একটি বায়োপিক হবে। দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’
বিজ্ঞাপন
দীঘির এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক নেটিজেনই পরীমণির জীবনকাহিনি বড় পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, বয়স, উপস্থিতি ও অভিনয় দক্ষতার দিক থেকে দীঘি এই চরিত্রে মানিয়ে যেতে পারেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন প্রার্থনা ফারদিন দীঘি। পরবর্তীতে নায়িকা হিসেবেও চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন তিনি। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা ও আলোচনার কার পরীমণি প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন।
বিজ্ঞাপন
এখন দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই যদি পরীমণির জীবন নিয়ে কোনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেখানে দীঘির অভিনয়ের ইচ্ছা বাস্তবে রূপ নেয় কি না।








