Logo

কলকাতার ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৭:০৮
কলকাতার ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা শুধু দেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক। তবে সেখানেই নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়, তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিম নাকি কিছু রাজনৈতিক দলের সমর্থকদের আক্রমণের মুখে পড়েছিলেন। বিষয়টি প্রথমে এক সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে ছড়ায়, এরপর তা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম চর্চা হচ্ছে। এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারলেন না।

বিজ্ঞাপন

পরে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

জানা গেছে, শুটিং নয়, ব্যক্তিগত অবকাশ কাটাতেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD