Logo

‘বিরল প্রতিভা’ বলে ভাবনাকে শুভেচ্ছা জানালেন পূর্ণিমা

profile picture
বিনোদন প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ২১:১৯
‘বিরল প্রতিভা’ বলে ভাবনাকে শুভেচ্ছা জানালেন পূর্ণিমা
ছবি: সংগৃহীত

ঢালিউড তারকাদের পারস্পরিক আন্তরিকতা ও বন্ধুত্বের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্তদের নজর কাড়ে। তবে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবং ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সম্পর্ক যেন একটু বেশি উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ। প্রিয় সহশিল্পী ও ছোট বোন ভাবনার জন্মদিন উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আবেগঘন একটি শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন পূর্ণিমা।

বিজ্ঞাপন

শুভেচ্ছাবার্তায় ভাবনার প্রতি গভীর স্নেহ ও প্রশংসা প্রকাশ করে পূর্ণিমা লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য এবং সুন্দর মনের এক অপূর্ব সংমিশ্রণ। তোমার আবেগ, নিষ্ঠা ও কাজের প্রতি একাগ্রতা আশপাশের মানুষকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, আমাদের গণমাধ্যম অঙ্গনে তোমার দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছোট বোনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে পূর্ণিমা আরও যুক্ত করেন, ‘তোমার সারাজীবনের সুখ, সাফল্য, সুস্বাস্থ্য এবং অশেষ শুভকামনা জানাই। তুমি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠো এবং তোমার স্বপ্নের সবকিছু অর্জন করতে পারো। আবারও শুভ জন্মদিন! এভাবেই দ্যুতি ছড়াতে থাকো।’

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সহশিল্পীর কাছ থেকে এমন আদুরে ও ভালোবাসায় ভরা বার্তা পেয়ে চুপ থাকেননি আশনা হাবিব ভাবনাও। আবেগ ধরে রাখতে না পেরে পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘আপুউউউউউউ, আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’

শোবিজ অঙ্গনের দুই জনপ্রিয় মুখের এই আন্তরিক কথোপকথন ও পারস্পরিক সম্মান ভক্তদের মধ্যেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যঘরে তাদের অনুরাগীরাও শুভেচ্ছা, ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দুই তারকাকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD