Logo

বাংলাদেশের সিনেমা নিয়ে ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ

profile picture
বিনোদন প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৯
বাংলাদেশের সিনেমা নিয়ে ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ
ছবি: সংগৃহীত

প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে অভিনয়জগতে নিজের আগমনের জানান দিয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ের দক্ষতা ও স্বতন্ত্র উপস্থাপনার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের ক্যারিয়ারে নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা বিশ্বের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উৎসবে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের এত বড় একটি আয়োজনে অংশ নেওয়াকে নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের অর্জন হিসেবেই শুধু দেখছেন না তিনি।

বিজ্ঞাপন

বরং আন্তর্জাতিক এই মঞ্চকে অভিজ্ঞতা অর্জনের এক নতুন ক্ষেত্র মনে করছেন তিনি। বিশ্বচলচ্চিত্রের নামীদামি নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও সিনেমা বিশেষজ্ঞদের সাথে এক ছাদের নিচে উপস্থিত থাকার এই সফর তার অভিনয় যাত্রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী এই অভিনেত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD