প্রীতম-শেহতাজের বিচ্ছেদে নতুন করে আলোচনায় সাফা কবির

প্রীতম হাসান ও শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা, তখন ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাফা কবির। কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং তার একটি নির্ভার মুহূর্তের ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল।
বিজ্ঞাপন
শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে অনেক তারকাই বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের মধ্যে অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
তবে সময়ের পরিক্রমায় প্রীতম-শেহতাজের সেই সম্পর্কের ইতি ঘটেছে। তাদের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পরই নতুন করে আলোচনায় এসেছে সাফার নাম।
এর অন্যতম কারণ, সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার বর্তমান জীবনযাপনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, চারপাশের সবাই যখন বিয়ে করছেন, আবার কেউ কেউ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সাফা নিজের মতোই ‘চিল’ মুডে আছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন সাফা। ছবিতে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায় তাকে। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে রয়েছে জুসের গ্লাস। সামনে রাখা ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।
ছবির পেছনে ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো দৃশ্যটিতে দিয়েছে স্বস্তিদায়ক আবহ। পোস্টের সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন অভিনেত্রী।
সাফার ছবিটি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। কেউ তার পোস্টকে নিছক মজার মুহূর্ত হিসেবে দেখেছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে নিয়েছেন।
বিজ্ঞাপন
একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’
অনেকের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন একের পর এক তারকার বিয়ে, সম্পর্ক ও বিচ্ছেদের খবর আলোচনায়, তখন সাফার এমন পোস্ট সেই ভিড়ে আলাদা করে নজর কেড়েছে। তবে নিজের পোস্টে বিয়ে বা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ফলে তাকে ঘিরে তৈরি হওয়া আলোচনা আপাতত নেটিজেনদের কৌতূহল ও মজার মন্তব্যেই সীমাবদ্ধ।








