কাশবনের বদলে বইয়ে শরৎ খুঁজলেন পরীমনি

শরৎ এলেই কাশফুলের সাদা সৌন্দর্য আর নীল আকাশের টানে প্রকৃতির কাছে ছুটে যেতে মন চায়। তবে কাশবনে যাওয়া না হলেও ঘরেই যেন শরতের আবহ তৈরি করে নিলেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে নীল রঙের শাড়িতে ভিন্ন এক নান্দনিক রূপে দেখা গেছে তাকে।
ছবিগুলোতে পরীমনির চুল পরিপাটি করে খোঁপা করা। মুখে মৃদু হাসি, আর সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। তবে পোশাকের পাশাপাশি তার হাতে থাকা একটি বইও নজর কেড়েছে ভক্তদের।
ছবিতে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’ বইটি হাতে দেখা যায় পরীমনিকে। কখনো বইটি বুকে জড়িয়ে রেখেছেন, আবার কখনো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নীল শাড়ি, হাতে প্রিয় লেখকের বই আর শান্ত অভিব্যক্তি—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে আলাদা এক আবহ। কাশবনে না গিয়েও যেন বই আর সাজের মধ্য দিয়ে শরতের সৌন্দর্য উপভোগ করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের অনেকে পরীমনির সাজ ও স্বাভাবিক অভিব্যক্তির প্রশংসা করেছেন। বিশেষ করে নীল শাড়িতে তার উপস্থিতি এবং হাতে ‘তন্দ্রাবিলাস’ বইটি পাঠকের নজর কেড়েছে।
বিজ্ঞাপন
কাজের ব্যস্ততার বাইরে এমন স্নিগ্ধ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়ায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। নীল শাড়িতে পরীমনির এই নতুন লুক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।








