জেলা দেখে নয়, মানুষ দেখে বিয়ে করবো: কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রী কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সম্পর্ক ও বিয়ে নিয়ে তাদের ভাবনা কী—এসব জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানালেন অভিনেত্রী কেয়া পায়েল।
বিজ্ঞাপন
চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনায় আসেন। তাদের এমন পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে বিয়ে করেছেন এই জুটি। পরে অবশ্য জানা যায়, এটি বাস্তব জীবনের ঘোষণা নয়; বরং পর্দায় তাদের নতুন গল্পের ইঙ্গিত।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনা জানান কেয়া পায়েল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিনেত্রীর কাছে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের সময় বাহ্যিক পরিচয় কিংবা জেলার চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
বিজ্ঞাপন
কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চায় যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।’
প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








