রাশমিকা দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন, জানালেন বিজয়

দাম্পত্য জীবনে ভালোবাসার অনুভূতি শুধু মনে ধারণ করাই নয়, তা মুখে প্রকাশ করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ভালোবাসার কথা তিনি দিনে ১০ থেকে ১৫ বার পর্যন্ত বলেন বলে জানিয়েছেন বিজয়। শুধু নিজে ভালোবাসার কথা বলেই থেমে থাকেন না রাশমিকা, বিজয়কেও নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহ দেন।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে উপস্থিত হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সেখানে নিজেদের সম্পর্ক, বিয়ে এবং দাম্পত্য জীবনে ভালোবাসার উষ্ণতা ধরে রাখার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলোচনায় রাশমিকা জানান, সম্পর্ক যত দীর্ঘই হোক না কেন, সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের অভ্যাস ধরে রাখা জরুরি। দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে অনেকেই ধরে নেন, তার সঙ্গী এমনিতেই জানেন যে তিনি তাকে ভালোবাসেন। কিন্তু শুধু এমন ধারণার ওপর নির্ভর করলে একসময় সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ থাকে বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
স্ত্রীর এই অভ্যাসের কথা জানাতে গিয়ে বিজয় বলেন, রাশমিকা তাকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। একই সঙ্গে তাকেও নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করেন তিনি।
বিজয়ের ভাষ্য, তিনি মনে মনে সবসময়ই অনুভব করেন যে রাশমিকাকে ভালোবাসেন। তাই আলাদা করে বারবার তা বলার প্রয়োজন আছে বলে মনে করতেন না। তবে রাশমিকা তাকে বুঝিয়েছেন, ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, কখনো কখনো তা মুখেও প্রকাশ করা প্রয়োজন।








