আবারও মা হতে চলেছেন কিয়ারা, পরিবারে আসছে নতুন অতিথি

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির পরিবারে আবারও আসছে নতুন অতিথি। প্রথম সন্তান সারায়াহর প্রথম জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছেন কিয়ারা।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করে জীবনের নতুন অধ্যায়ের কথা ভক্তদের জানান এই অভিনেত্রী। ছবিতে সিদ্ধার্থ ও মেয়ে সারায়াহর পাশাপাশি তিনজনের হাতে দেখা যায় এক জোড়া ছোট্ট শিশুর বোনা জুতো। গতবার প্রথম সন্তান আসার খবর জানানোর সময়ও একই ধরনের আবেগঘন ছবি প্রকাশ করেছিলেন তারা।
ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘এমন এক অমূল্য আশীর্বাদে হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে।’
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে জমকালো আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর গত বছরের নভেম্বরে প্রথম সন্তান সারায়াহকে স্বাগত জানান তারা।
বিজ্ঞাপন
মা হওয়ার পরও দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকেননি কিয়ারা। চলতি বছর দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কিয়ারা। তার ভাষ্য, মা হওয়ার পর জীবন সম্পূর্ণ নতুন এক মোড় নিয়েছে। নিজেকে আরও স্বাধীন ও মানসিকভাবে শক্ত মনে হয় বলেও জানান তিনি। এমনকি নিজের এই নতুন রূপকে ‘টাইগ্রেস’-এর সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী।
‘টক্সিক’ সিনেমায় কিয়ারার সহ-অভিনেত্রী হুমা কুরেশিও তার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেছেন। তিনি জানান, সিনেমাটির একটি ভারী বৃষ্টির দৃশ্যের শুটিংয়ের সময় কিয়ারা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক নানা জটিলতা ও প্রতিকূলতার মধ্যেও তিনি দৃশ্যটির কাজ শেষ করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২১ সালের ব্যবসাসফল সিনেমা ‘শেরশাহ’-এর সেটে প্রথম কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। সিনেমাটিতে সিদ্ধার্থ অভিনয় করেন ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেন ডিম্পল চিমার ভূমিকায়। পর্দার সেই সম্পর্ক একসময় বাস্তব জীবনেও রূপ নেয়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ‘কফি উইথ করণ’ টক শোয়ে পরোক্ষভাবে নিজেদের সম্পর্কের কথা জানান তারা। পরে ধুমধাম আয়োজনে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পরিণতি পায়।








