Logo

ইসরাইল প্রাথমিক লক্ষ্য, গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাই: হামাস কমান্ডার

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৩, ২৩:৩৯
ইসরাইল প্রাথমিক লক্ষ্য, গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাই: হামাস কমান্ডার
ছবি: সংগৃহীত

আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি ইসরাইলি।

বিজ্ঞাপন

চলমান ইসরাইল-গাজা সংঘর্ষের মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন হামাস কমান্ডার মাহমুদ আল-জাহার। তিনি বলেছেন, “শুধু ইসরাইল নয়, গোটা বিশ্বে প্রভাব বিস্তার করতে চাই। ইসরায়েল আমাদের প্রাথমিক লক্ষ্য। তবে সমগ্র বিশ্বে আমরা হামাসের প্রভাব বিস্তার করতে চাই।”

বুধবার (১১ অক্টোবর) হামাসের সিনিয়র কমান্ডারের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওবার্তা এমন সময়ে প্রকাশ এসেছে, যখন ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সপ্তাহব্যাপী হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি ইসরাইলি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “পৃথিবীর সমগ্র ৫১০ মিলিয়ন বর্গকিলোমিটার একটি ব্যবস্থার অধীনে আসবে। যেখানে লেবানন, সিরিয়াতে ফিলিস্তিন এবং আরবরা এক হয়ে যাবে। যেখানে কোনো অন্যায়, নিপীড়ন, কোনো হত্যাকাণ্ড এবং অপরাধ থাকবে না।”

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এমন অবস্থার মধ্যে অভিযানে প্রত্যেক হামাস সদস্যের ‘মৃত্যু পরোয়ানা’ ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের সব সদস্যকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। সূত্র : এনডিটিভি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD