Logo

ভারতের সংসদে হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৭
ভারতের সংসদে হামলার মাস্টারমাইন্ড গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় ঘটে যাওয়া হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা আত্মসমর্পণ করেছেন

বিজ্ঞাপন

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় ঘটে যাওয়া হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা আত্মসমর্পণ করেছেন। দিল্লিতে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার থেকে তাকেই হন্যে হয়ে খুঁজছিল ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে দিল্লি পুলিশ সূত্রে জানা যায় আসামী নিজেই দিল্লির কর্তব্যপাথ এলাকার থানায় গিয়েছিলেন। আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে সংসদ অধিবেশনে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন। তাদের কাছে ছিল গ্যাস বোমা। তার মাধ্যমে সভাকক্ষের মধ্যে হলুদ গ্যাসের ধোঁয়া ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করেন তারা। কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

দুই জনকেই গ্রেফতার করা হয় । একই সময়ে সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ গ্যাসের ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম আজাদ ও অমল শিন্ডে। তাদেরও তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। বুধবার রাতে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় বিশাল শর্মা নামের আরও এক যুবককে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সংসদে হানার মূল হোতা হলেন ললিত। তিনি গোটা বিষয়টি পরিকল্পনা করেছিলেন। তাকে খুঁজছিল পুলিশ।

ললিত ঝা বিহারের বাসিন্দা। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে এরই মধ্যে ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। কলকাতার সঙ্গেও যোগ রয়েছে ললিতের। তিনি কলকাতায় শিক্ষকতা করতেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD