Logo

স্বর্ণের বাজারে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন উদ্যোগ

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫৭
স্বর্ণের বাজারে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

স্বর্ণের বাজারে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন উদ্যোগ

বিজ্ঞাপন

সোনার বাজারে আধুনিকতা আনতে অভিনব উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটি সোনাকে ডিজিটাল ইউনিটে রূপান্তরিত করে লেনদেন, নিষ্পত্তি ও জামানতের কাজে ব্যবহারের পরিকল্পনা করেছে। পরীক্ষামূলকভাবে এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ (পিজিআই)। আগামী বছরের প্রথম প্রান্তিকেই লন্ডনের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে এর ট্রায়াল শুরু হবে।

বিজ্ঞাপন

ডব্লিউজিসির প্রধান নির্বাহী ডেভিড টেইট জানান, বর্তমানে অনেক ব্যাংক ও বিনিয়োগকারীর কাছে সোনা কেবল মজুদ সম্পদ হিসেবেই রয়েছে, যা থেকে সরাসরি আয় হয় না। নতুন এ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সোনাকে আরও লাভজনক ও কার্যকর সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। পাশাপাশি এটি মার্জিন কল, জামানত ও অন্যান্য আর্থিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

বিজ্ঞাপন

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ঐতিহ্যবাহী সোনার বাজারে এ পরিবর্তন কার্যকর হতে কিছুটা সময় লাগবে। অতীতে স্বর্ণ-সমর্থিত ডিজিটাল মুদ্রা তৈরির একাধিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। যদিও টিথার গোল্ড ও প্যাক্স গোল্ড আংশিক সফলতা পেয়েছে, তবু তাদের বাজার আকার তুলনামূলক ছোট। এর বিপরীতে বর্তমানে স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) রয়েছে ৪০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ।

বিজ্ঞাপন

ডব্লিউজিসির নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা সোনাকে ফিজিক্যাল মজুদের বাইরে একটি আধুনিক ও ট্রেডযোগ্য সম্পদে রূপান্তরিত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD