Logo

আত্মহত্যার চেষ্টা করলেই মৃত্যুদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৩:২৫
আত্মহত্যার চেষ্টা করলেই মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় আত্মহত্যা আগেই ছিল আইনত নিষিদ্ধ। এবার এই নীতিতে যোগ হলো আরও কঠোর অধ্যায়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নতুন নির্দেশ অনুযায়ী, কেউ আত্মহত্যার চেষ্টা করে প্রাণে বেঁচে গেলে তাকেই দেওয়া হবে মৃত্যুদণ্ড।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ায় আত্মহত্যার ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। আগের বছরের তুলনায় এ হার অন্তত ৪০ শতাংশ বেশি। তাদের ধারণা, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা, খাদ্যসংকট এবং অনাহারই এই প্রবণতা বাড়ার মূল কারণ।

এনআইএস-এর এক মুখপাত্র বলেন, “উত্তর কোরিয়ায় বর্তমানে চরম অভ্যন্তরীণ অস্থিরতা চলছে। জনগণ খাবারের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে, কেউ কেউ মরিয়া হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।”

বিজ্ঞাপন

সম্প্রতি রায়ংগং প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে আত্মহত্যা প্রতিরোধ নীতি নিয়ে আলোচনা হয়। সেখানে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমাদের নেতা আত্মহত্যা রোধে নীতি অনুমোদন করেছেন, কিন্তু কার্যকর সমাধান কেউ দিতে পারছে না। দারিদ্র্য ও ক্ষুধাই মানুষকে জীবনের শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।”

সেই সঙ্গে বৈঠকে উল্লেখ করা হয়, অনাহারে মৃত্যু সমাজে এক ধরনের সহানুভূতি জাগায়, কিন্তু আত্মহত্যা সামাজিকভাবে বড় প্রভাব ফেলে, যা সরকারকে বিব্রত করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD