Logo

মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল যুক্তরাজ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৫, ১৩:৪৭
মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যজুড়ে মুসলমানদের উপাসনালয় ও সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিবিসি ও স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনার পরদিনই স্টারমার সেখানে যান এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা ও শান্তির সঙ্গে তাদের ধর্মীয় চর্চা করতে পারেন। এজন্য সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে।’

স্টারমার আরও বলেন, ‘যুক্তরাজ্য একটি অসাম্প্রদায়িক ও সহনশীল দেশ হিসেবে গর্ব করে। কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ মানে আমাদের জাতি ও মূল মূল্যবোধের ওপর আঘাত।’

৪ অক্টোবরের ওই ঘটনায় মসজিদের প্রধান দরজা ও পার্কিংয়ে থাকা একটি গাড়ি পুড়ে যায়, যদিও কেউ আহত হননি। পুলিশ ঘটনাটিকে মুসলিম বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকার জানায়, নতুন বরাদ্দ থেকে দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে।

ব্রিটেনের সরকারি তথ্য অনুসারে, চলতি বছরে ইসলামবিদ্বেষমূলক অপরাধ ১৯ শতাংশ বেড়েছে, এবং সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের ৪৪ শতাংশ ক্ষেত্রে মুসলমানরা লক্ষ্যবস্তু হয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD