Logo

সংঘাতে নতুন মোড়, মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ১৩:৫২
সংঘাতে নতুন মোড়, মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানায়। এর আগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী।

বিজ্ঞাপন

তবে ইরানের এই ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ঘটনার পরপরই ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল-আনবিয়া কঠোর প্রতিক্রিয়া জানায়। তারা সতর্ক করে বলেছে, ইরানি জাহাজ জব্দ করাকে তারা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে এবং এর কঠোর জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন

টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যা আগামী ২২ এপ্রিল শেষ হয়ে যাবে।

যুদ্ধবিরতি শুরুর পর গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ আলোচনায় বসেছিল। সেখানে প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি সোমবার আবারও আলোচনার জন্য তার প্রতিনিধিদলকে ইসলামাবাদে পাঠাবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি এবার যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে, তবে তাদের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু ধ্বংস করা হতে পারে।

কিন্তু গতকাল জাহাজ জব্দের পর এই আলোচনার সম্ভাবনা অনেকটা কমে গেছে। ইরানি সংবাদমাধ্যমগুলো রোববার রাতে জানায়, ইসলামাবাদে ইরান সরকারের কোনো প্রতিনিধি আলোচনার জন্য যাবেন না।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD