Logo

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি সই হচ্ছে আজ: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল, ২০২৬, ২০:৫৯
ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি সই হচ্ছে আজ: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আজই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তবে এই ফোনালাপ কখন হয়েছে বা ট্রাম্প কোন সময়সীমার কথা বলেছেন—তা স্পষ্ট করেননি।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তিনি ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়ার কথা বিবেচনা করবেন।

তবে ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায় কোনো চুক্তি স্বাক্ষর বা প্রতিনিধি দল পাঠানো নিয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পাকিস্তানের একাধিক সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনায় আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

এর আগে রবিবার ট্রাম্প জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি প্রতিনিধি দল নতুন আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবে।

১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর প্রথমবারের মতো গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করে। তবে ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

বিজ্ঞাপন

এদিকে চলমান উত্তেজনার মধ্যে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফোনে কথা বলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ইসলামাবাদে নতুন দফা আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই এই যোগাযোগ হয়েছে।

সূত্র: আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD