বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ইসরায়েলি সেনাবাহিনী: জাতিসংঘ দূত

ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের “সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী” হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ। সোমবার (২০ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
একটি ভিডিওতে ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি এক শিশুর ওপর নির্যাতনের দৃশ্য দেখে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলবানিজ লেখেন, “আমি যথেষ্ট দেখেছি, তাই নিশ্চিতভাবে বলছি—ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।”
গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে “জাতিগত নিধন” চালানোর অভিযোগ তুলে তিনি সম্প্রতি একটি আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা দিয়েছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা ও প্রাণনাশের হুমকি বাড়ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, তার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে এবং তিনি সবসময় নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তিনি আরও জানান, প্রতিবেদন প্রকাশের পর থেকে পাওয়া চাপ ও হুমকির কারণে পরিস্থিতি “রোলার কোস্টারের মতো” হয়ে গেছে।
বিজ্ঞাপন
আলবানিজের দাবি, সংশ্লিষ্ট বাহিনীর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সব সীমারেখা অতিক্রম করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর








