যুদ্ধে “নতুন কার্ড” দেখাতে প্রস্তুত ইরান: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধ পরিস্থিতিতে এবার নতুন কৌশল বা “নতুন কার্ড” ব্যবহার করতে প্রস্তুত ইরান বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার এবং পাকিস্তানে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মাদ বাঘের গালিবাফ।
বিজ্ঞাপন
একই সময় ইরান সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার (২০ এপ্রিল) তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে। বিশেষ করে পাকিস্তানের উদ্যোগে ইরানি বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের প্রচেষ্টা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহাম্মাদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তার ভাষায়, “হুমকির পরিবেশে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়, এবং প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল প্রয়োগ করতে প্রস্তুত।”
চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে। এরপর এর মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করার পর। ওয়াশিংটনের দাবি, জাহাজটি অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এর জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয় তেহরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না। তিনি আরও দাবি করেন, চলমান আলোচনায় প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়েও শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে গুঞ্জন থাকলেও একটি সূত্র জানায়, তিনি সোমবার যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন। এতে দ্বিতীয় দফা আলোচনার অনিশ্চয়তা আরও বেড়েছে। তবে ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলমান রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান








