Logo

চলমান জ্বালানি সংকট বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড়: আইইএ প্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:০৯
চলমান জ্বালানি সংকট বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড়: আইইএ প্রধান
ছবি: সংগৃহীত

চলমান বৈশ্বিক সংঘাতের প্রভাবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

বিজ্ঞাপন

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ঘিরে পেট্রোল ও গ্যাস সংকট এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা একসঙ্গে মিলিয়ে পরিস্থিতি ইতোমধ্যে অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তার ভাষায়, “এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট।”

এর আগে মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বৈশ্বিক তেলের দাম বাড়তে থাকলে বাজার স্থিতিশীল রাখতে আইইএ তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ে।

বিজ্ঞাপন

এদিকে আলাদা এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত বন্দর অবরোধ প্রত্যাহার করা হবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, চলমান অবরোধ ইরানকে “গুরুতর ক্ষতির” মুখে ফেলেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে “অগ্রগামী অবস্থানে” রয়েছে।

তার এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক হবে কি না, তা এখনও অনিশ্চিত।

বিজ্ঞাপন

সম্ভাব্য বৈঠককে ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে ইরানও এখনো নিশ্চিত করেনি তারা আলোচনায় অংশ নেবে কি না।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD