মধ্যপ্রাচ্যে সংকট : বিশ্ববাজারে তেলের দাম ফের ১০০ ডলার ছাড়ালো

ইরানকে ঘিরে উত্তেজনা ও হরমুজ প্রণালি পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলার অতিক্রম করেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার ও বন্ডবাজারেও।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছায়। এতে বিশ্বজুড়ে বিনিয়োগ বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগও বাড়ছে।
বিজ্ঞাপন
ইরান কর্তৃক দুটি জাহাজ জব্দের ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি কতটা স্থিতিশীল থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ইউরোজোনের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। জার্মানির বেসরকারি খাত প্রায় এক বছরের মধ্যে প্রথমবার সংকুচিত হয়েছে, আর ফ্রান্সের ব্যবসায়িক কার্যক্রম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।
আরও পড়ুন: ঝালমুড়ি নিয়ে তৃণমূলকে খোঁচা মোদির
বিজ্ঞাপন
এসঅ্যান্ডপি গ্লোবালের অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ইউরোজোনের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করছে, যা নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে—যেখানে সামান্য উত্তেজনাও তেলের দাম বাড়াতে এবং বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সূত্র: রয়টার্স








