ওমানের বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি বাণিজ্যিক জাহাজে অসুস্থ হয়ে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। তিনি এমটি সেলেস্টিয়াল নামের জাহাজটিতে কর্মরত ছিলেন। শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞাপন
দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, মৃত নাবিকের মরদেহ দ্রুত ভারতে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই ১৮ হাজারেরও বেশি নাবিক কর্মরত বলে দেশটির নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এই নতুন মৃত্যুর খবর এলো। ওই হামনা ঘিরে ভারতে ব্যাপক ক্ষোভ ও রাজনৈতিক সমালোচনা দেখা দেয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিষয়টি নিয়ে চলতি সপ্তাহের শেষদিকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছে বিরোধী দলগুলো।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করে বেসামরিক জাহাজে হামলা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স








